শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সংবিধান টিকিয়ে রাখতে হলে নির্বাচন করতে হবে-এড. মিজবাহ উদ্দিন সিরাজ

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০১৪
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ বলেছেন,শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি নির্বাচন অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার কার্য চলছে এ বিচারকে বাধাগ্রস্থ করতে ১৮ দল বিভিন্ন ভাবে দেশে অবরোধ, হরতাল দিয়ে হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করছে। যুদ্ধাপরাধীর বিচার বানচাল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বাংলাদেশের  সংবিধানকে টিকিয়ে রাখতে হলে আগামী ৫ জানুয়ারী  দশম জাতীয় সংসদ নির্বাচন যে কোন মুল্যে করতে হবে। তিনি এ নির্বাচনে হবিগঞ্জের সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, যেখানেই যাই সাংবাদিকদের সাথে মতবিনিময় করে থাকি তবে সকল দল অংশ গ্রহন করলে ভাল হতো।
তিনি গত সোমবার রাতে আয়ো সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও প্রবাসী আওয়ামীলীগ নেতা ড. শাহ নেওয়াজের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাবান মিয়া, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, শামীম আহছান,  মোহাম্মদ আলী মোমিন, হারুন চৌধুরী, মোহম্মদ নাহিজ, আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী, সিলেট মহা-নগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাডঃ শামসুল ইসলাম, আব্বাস উদ্দিন, অ্যাডঃ নির্মল ভট্রাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিপু চৌধুরী, আব্দুল হালিম, চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, এ এস এম নুরুজ্জামান চৌধুরী শওকত, রাসেল চৌধুরী, শাকিল চৌধুরী, মোঃ ছানু মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com