সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচঙ্গে শিশু হত্যার অভিযোগে যুবকের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৬৩০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল হামিদের শিশু পুত্র মেহেদী হাসান (৮) কে হত্যার অভিযোগে আব্দুর রশিদ (৩০) নামের এক যুবকের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বানিয়াচং উপজেলা সদরের ত্রিকর মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুর রশিদ। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। ওই মামলার অপর দুই আসামি সালেহ আহমদ ও সিরাজ মিয়াকে হত্যাকান্ডে জড়িত থাকার প্রমান না পাওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়।
Habiganj Pic_02 copyবিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ অক্টোবর বেলা ১১টায় বানিয়াচং উপজেলা সদরের ত্রিকর মহল্লার মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল হামিদের একমাত্র ছেলে মেহেদী হাসানকে (৮) ছবি তোলার প্রলোভন দেখিয়ে তার মায়ের মোবাইল ফোনসহ ডেকে নেয় আব্দুর রশিদ। এর পর থেকে সে নিখোঁজ ছিল। মেহেদী বাড়ি না ফেরায় তার মা স্বপ্না বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।
এ বিষয়ে ওইদিনই বানিয়াচং থানায় একটি জিডি করেন স্বপ্না বেগম। পরে পুলিশ আব্দুর রশিদকে আটক করে তার দেয়া তথ্যমতে চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি জঙ্গলের কাঁদা পানিতে পুঁতে রাখা মেহেদী হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তার কাছ থেকে স্বপ্না বেগমের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বপ্না বেগম বাদী হয়ে পরদিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। উক্ত মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল আহাদ ফারুক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সালেহ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com