মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বঙ্গবন্ধু’র জীবনীর উপর ভিত্তি করে রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ জাতীয় বই মেলায় প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ মোঃ আবু জাহির। গতকাল রাত ৮টায় এমপির নিজ বাসভবনে জাতির জনক ও বাংলাদেশর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর ভিত্তি করে রচিত তরুণ লেখক ও সাংবাদিক রায়হান আহমেদ এর বই “হৃদয়ে বঙ্গবন্ধু” এবং সাংবাদিক, কবি ও শিক্ষক সমীরণ চক্রবর্ত্তী শংকু এর ছড়া কবিতার বই “কেবলই মুজিব” এর মোড়ক উন্মোচন করেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। মোড়ক উন্মোচন শেষে আবু জাহির বলেন, দেশের কল্যাণে ও মুক্তিযুদ্ধের সময় লেখক ও কবি সমাজের অবদান ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই দেশের কল্যাণের জন্য ও বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে লেখক ও কবিদের প্রতি আহŸান জানান।
উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাজীউর রহমান গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান (রানা), হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল­াহ সরদার, লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরু, বিশিষ্ট কলাম লেখক শরবিন্দু ভট্টাচার্য টুটুল, শিক্ষক সত্যজিত বসাক, শিক্ষক রিপন চক্রবর্ত্তী প্রমুখ।
উলে­খ্য, উক্ত বই দুটি মীরা ও বিদ্যা প্রকাশন থেকে এবারের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। “কেবলই মুজিব” বইটি জাতীয় বই মেলায় বিদ্যা প্রকাশের ৩৬১/৬২/৬৩ এবং “হৃদয়ে বঙ্গবন্ধু” বইটি মীরা প্রকাশনের ৪৪৩/৪৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com