মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বাহুবলে ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতি \ আহত ২

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবলে সাবেক ইউপি মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা গৃহকর্তার ২ পুত্রকে কুপিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে বাহুবল উপজেলা সদর সংলগ্ন সাতপাড়িয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার সওদাগর মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই রাতে ৭/৮ জনের একদল ডাকাত বাড়ির গেইটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সওদাগর মেম্বারের পুত্র জয়নাল মিয়া (৪৫) ও এমরান মিয়া (২০) কে কুপিয়ে আহত করে। এ সময় ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাদলের আক্রমনে গুরুতর আহত জয়নাল মিয়াকে হবিগঞ্জ ও এমরান মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com