শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ইটভাটা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার \ মাধবপুর উপজেলার মনতলা-মাধবপুর রাস্তার শ্যাওলিয়া ব্রীজের কাছে নির্মিত সোনাই ইট ভাটাতে রতন বেপারী (২০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইট ভাটার শ্রমিকরা সেখানে কর্মরত শরিয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার পূর্ব মাছুয়াকলি গ্রামের আফজল বেপারীর ছেলেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
রতন বেপারীর মৃত্যু নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার ইট ভাটার মালিক পক্ষের দাবি সে কাজ করার সময় চুলি­র উপর থেকে পরে গিয়ে আহত হয় পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষনা করে। থানার এসআই মমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোট ফেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে লাশের গায়ে একটি আঘাতের চিহৃ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com