শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ৩২ টি মনোনয়নপত্র বিক্রয়

  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫১৫ বা পড়া হয়েছে
SONY DSC

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৬ এর মনোনয়নপত্র বিক্রয় শেষ হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত থেকে প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান নির্বাচন কমিশনার সজিব আলী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোঃ গোলাম ফারুক ও শহীদুর রহমান লালসহ অন্যান্য অতিথিবৃন্দ। উলে­খ্য, যে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের মধ্যে কর্মকর্তাদের ৯ পদের বিপরীতে ২২ টি মনোনয়নপত্র এবং ৮ জন সদস্যের বিপরীতে ১০ টিসহ মোট ৩২ টি মনোনয়নপত্র বিক্রয় করা হয়। আজ সকাল ১০ টা হইতে বিকাল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমা করতে হবে।
ক্যাপশনঃ প্রধান নির্বাচন কমিশনার সজিব আলীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মোঃ জহির উদ্দিন শিকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com