শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জের মেয়রের ইনাতগঞ্জে সংবর্ধনাকে কেন্দ্র করে উত্তেজনা ১০ ফেব্র“য়ারীর সংবর্ধনা স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি’র মনোনিত নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংবর্ধনা দেয়াকে কেন্দ্র করে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ফলে  আগামী ১০ ফেব্র“য়ারীর নির্ধারিত সংবর্ধনা অনুষ্টান স্থগিত ঘোষণা করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে গণসংবর্ধনা দেয়ার জন্য আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক কিছু নেতাকর্মী উদ্যোগ নেন। আগামী ১০ ফেব্র“য়ারী তারিখ নির্ধারণ করে গতকাল বৃহস্পতিবার সকালে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরী এক পরামর্শ সভা আহŸান করা হয়। ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক বয়েত উল­া, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, সুফি মিয়া মেম্বার, জিয়াউর রহমান জিয়া মেম্বার, ইউপি যুবদলের সভাপতি নুর আলী, আবুল কাশেম, মোশাহিদ আলী, হাফিজ আহমদ লুলু, শোয়েবুর রহমান, কাপ্তান মিয়া, শাহীন আহমদ, নুর উদ্দিন, আলী মিয়া, আনহার মিয়া, রাসেল আহমদ ও আজিম উদ্দিন প্রমুখ। সভায় ১০ ফেব্র“য়ারীর মেয়রকে সংবর্ধনার বিষয় নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উত্তেজনা দেখা দেয়। বিভক্ত নেতাকর্মীরা নব নির্বাচিত মেয়র এর পাশাপাশি বিএনপি ও যুবদলের অন্যান্য নির্বাচিত কাউন্সিলরদের একত্রে সংবর্ধনা দেয়ার দাবী জানান। এনিয়ে পক্ষে বিপক্ষে আলোচনার এক পর্যায়ে বেশীর ভাগ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী ১০ ফেব্র“য়ারীর সংবর্ধনা অনুষ্টান স্থগিত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে সকলের সমন্বয়ে সংবর্ধনার উদ্যোগ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com