শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পাচারকালে ট্রাক্টরসহ ৪ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৭৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শহজীবাজারে রাষ্ট্রীয়ভাবে নির্মাণাধীন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের লাখ লাখ টাকার মূল্যমানের অকেজো মালামাল পাঁচার হচ্ছে। নির্মাণ কাজের ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালককে ম্যানেজ করে এলাকার একটি প্রভাবশালী মহল এ পাঁচার কাজ চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পাঁচারকালে ট্রাক্টরসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল আটক করে স্থানীয় জনতা। এ সময় ট্রাক্টরের চালক ও পাঁচারকারীরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে-মাধবপুর উপজেলার শাহজীবাজারে রাষ্ট্রীয় মালিকানাধীন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। আর এই সুযোগে প্রকল্প পরিচালক ও চায়না ইঞ্জিনিয়ারদের ম্যানেজ করে পরিত্যক্ত মালামাল পরিস্কারের নামে দিনের পর দিন  লাখ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র পাচার করছে একটি সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন ওই এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের প্রভাবশালী নেতা, কতিপয় সিবিএ নেতাসহ স্থানীয় কয়েকজন। তারা প্রতিদিন ময়লা আবর্জনা পরিস্কারের নামে লাখ লাখ টাকার মূল্যের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। সিন্ডিকেটটি এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা বা এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। যারা মুখ খুলে তাদের উপরই চলে নির্যাতনের স্টিম রোলার। গতকাল সকালে বাখরনগর গ্রামের জুনায়েদ মোল­ার ট্রাক্টর গাড়িতে করে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন গাড়িসহ মালগুলো আটক করে। এদিকে সরকারী সম্পত্তি পাচারের ফলে একদিকে সরকারের গচ্চা যাচ্ছে লাখ লাখ টাকা অন্যদিকে অল্পদিনে আঙ্গুল ফুল কলা গাছে পরিণত হচ্ছেন পাচারকারী দলের সদস্যরা। তাদের কেউ কেউ আবার করছেন গাড়ি-বাড়ি।
এ ব্যাপারে সিবিএ নেতা আব্দুল আজিজ মতিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ওই স্থান থেকে আমি এবং ছাত্রলীগের সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিমসহ আমরা কয়েকজন মিলে ঝুট মালগুলো তাদের কাছ থেকে নিয়ে বাইরে ফেলি। এখান থেকে আমরা বাছাই করে ২০/২৫ কেজি লোহা লক্কর পেয়ে থাকি। গতকালও একইভাবে নিয়ে যাওয়ার সময় অপর একটি পক্ষ গাড়িটি আটক করেছিল পরে আবার ছেড়ে দেয়। এখান থেকে কোন মূল্যবান জিনিস চুরি করে নেয়ার সুযোগ নেই।
এ ব্যাপারে শাহজী বাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, আটককৃত মালামালগুলো পরিত্যক্ত ছিল। তামার কাটা তার, ভাঙ্গা স্লিপার, কাটা লোহার রডসহ বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র। এই মালগুলো আমাদের কোন কাজে আসেনা। গতকাল ওই মালগুলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতিন নিয়ে যাচ্ছিল। এমন সময় অপর একটি পক্ষ মালগুলো আটক করে। তাছাড়া এখান থেকে কোন মালামাল চুরি হওয়ার সুযোগ নেই। আমাদের চারপাশেই পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা প্রহরী রয়েছে এবং ব্যবহার উপযোগী সকল জিনিসপত্র চায়নার কয়েকজন কর্মকর্তার নজরদারিতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com