মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৩২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুরে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হচ্ছে-দুর্লভপুর গ্রামের লাল মিয়ার ছেলে কামাল মিয়া (৩০)। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন। বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-শুক্রবার ভোররাতে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজা ও মোটর সাইকেলসহ কামাল মিয়াকে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে বিচারক ও নির্বাহী কর্মকর্তা তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com