মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জের এক সময়কার তুখুর ছাত্র ও গণমানুষের নেতা আব্দুর রকিব চৌধুরীর ইন্তেকাল \ শোক

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের এক সময়কার তুখুর ছাত্র ও গণমানুষের নেতা আব্দুর রকিব চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নলিল­াহি…..রাজিউন)। ২১ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবন সিলেট শহরের ১৩১ শামিমাবাদ এ ইন্তেকাল করেন।
আব্দুর রকিব চৌধুরীর গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে। তিনি সিলেটে স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে গতকাল বাদজুমা সিলেট শাহজালাল (রাঃ) এর মাজার মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
অপর দিকে আব্দুর রকিব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী মমিন। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com