শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শহর থেকে টমটম ছিনতাইয়ের পর উদ্ধার ॥ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ টমটম ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত টমটম জব্দ করা হয়। গতকাল সোমবার সকালে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ পইল গ্রামের আব্দুল জলিলের পুত্র টমটম ছিনতাইকারীর এমরান মিয়া (৩০), জালালাবাদ-নোয়াগাঁও গ্রামের মৃত রজব আলীর পুত্র মুজিবুর রহমান (২৮) ও পূর্ব পইল গ্রামের আব্দুল কাদিরের পুত্র খোকন মিয়া (২০)।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ বিকালে ওই তিন ছিনতাইকারী নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামের জয়নাল মিয়ার পুত্র টমটম চালক সুমন মিয়াকে ৫শ টাকার বিনিময়ে নবীগঞ্জ থেকে রিজার্ভে হবিগঞ্জ আনে। এক পর্যায়ে খাদ্যগুদামের সামনে এনে টমটম চালককে মারধোর করে টমটমটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে এসআই মমিন বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। তাদের তথ্য অনুযায়ী নতুনব্রিজ এমআই চৌধুরী পাম্পের পাশ থেকে টমটমটি উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com