শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সদর হাসপাতালে ২ জনের মৃত্যু \ পরস্পরবিরোধী বক্তব্য

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এক বৃদ্ধা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। তাদের স্বজনদের দাবি চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে। ডাক্তার বলছে ঠাণ্ডাজনিত কারণে মৃত্যু হয়েছে। এ নিয়ে ডাক্তারদের সাথে স্বজনদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। প্রত্যদর্শী সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদারিয়া গ্রামের মৃত বারিক উল­ার পুত্র আইয়ুব আলী (৬০) বুক ব্যাথায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে সদর হাসপাতালে ভর্তি হন। তার পুত্র দুলাল জানান, ডাক্তার ভর্তি করে দেয়ার পর বার বার তার কাছে গেলেও তিনি ওয়ার্ডে এসে রোগী দেখেননি। অবশেষে সন্ধ্যায় আইয়্বু আলী মারা যান। অন্যদিকে বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের জসিম উদ্দিনের নবজাতক শিশু একই কারণে মারা যায়। এ নিয়ে সন্ধ্যায় রোগীর স্বজনদের সাথে ডাক্তারের বাকবিতণ্ডা হয়। স্বজনদের অভিযোগ ডাক্তারদের অবহেলাতেই তাদের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com