শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুর ও চুনারুঘাটে বিপুল পরিমাণ মদ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৫০৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১৬৩ বোতল ভারতীয় মদ, ৩২ পিছ ট্যাবলেট ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-রোববার ভোররাতে মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল ভারতীয় মদ ও হাবিলদার গোলাম সরোয়ারের নেতৃত্বে বিজিবি টহল দল তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ এবং ৩২ পিছ ট্যাবলেট উদ্ধার করেন। এছাড়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবি টহল দল সাধুপাগড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com