স্টাফ রিপোর্টার \ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হবিগঞ্জ সদর উপজেলার গোয়ালনগর গ্রামের দু’দলের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা জানান, ওই গ্রামের রতীকান্ত এবং সুজিত দাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৫জন আহত হয়। আহতদের মধ্যে বিশ্বজিত দাস (৩০), সুজিত দাস (৩৫) ও সুনীল দাস (৫০)কে হবিগঞ্জ হাসপতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।