বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের ছাত্র-ছাত্রীদের ভূমিকম্প বিষয়ক সচেতন কার্যক্রম অব্যাহত

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং সদরের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ভূমিকম্পকালে করণীয় এবং আত্মরক্ষা বিষয়ে সচেতন ও সতর্ক থাকার আহŸান জানালেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সেই সাথে প্রকাশিত ও ইউ.পিতে প্রদর্শিত হালনাগাদ ভোটার তালিকার বিষয়ে কোন আপত্তি সংশোধন বা বাদ পড়া ভোটারদের আগামী ১৭ই জানুয়ারীর মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য অনুরোধ করেছেন। গতকাল মঙ্গলবার এল আর সরকারী উচ্চ বিদ্যালয়, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বিএসডি মহিলা দাখিল মাদ্রাসা, গরীব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, হেদায়েত উল­া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সম্ভাব্য ভূমিকম্পের বিষয়ে সচেতনতা ও সার্বক্ষণিক সতর্ক থাকা সহ ভূমিকম্পকালে করণীয় বিষয়ে বক্তৃতা করেন। এসময় তিনি নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা ও ইউ.পি অফিসে প্রদর্শিত বিষয়ে কারো দাবী, আপত্তি ও সংশোধনের জন্য ছাত্র-ছাত্রীদের অবহিত করেন এবং বাড়ি বাড়ি প্রচারের আহŸান জানান। এসময় চেয়ারম্যান মমিন তার ইউনিয়নের স্কুল মাদ্রাসায় ভর্তি যোগ্য কোন শিশু শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে না থাকার কর্মসূচি বাস্তবায়নে ছাত্র-ছাত্রীদের সহযোগিতা কামনা করেন। এসময় চেয়ারম্যান এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com