শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নির্ভয়ে ভোটকেন্দ্রে যান: সিইসি

  • আপডেট টাইম বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ৬৭৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহŸান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বের হওয়ার সময় এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করি উৎসবমুখর পরিবেশ ভোট হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যান। আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আশা করি আরও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। সকলের অংশগ্রহণে এ পৌরসভা নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, আমার জানামতে আমরা কোনো অন্যায় কাজ করিনি। নির্বাচন পর্যবেক্ষকদের প্রসঙ্গে সিইসি বলেন, প্রচুর পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষনের জন্য আমরা অনুমতি দিয়েছি। সবই আমাদের দেশি পর্যবেক্ষক।
একটি বিদেশি পর্যবেক্ষক সংস্থা শেষ সময়ে আবেদন করেছিলেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সরকার যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তবে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন। সিইসি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৯১ জনকে ১০লাখ ২৬হাজার ৩০০টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪জনকে কারাদন্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com