বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌরসভা নির্বাচন \ আ.লীগ-বিএনপির মর্যাদার লড়াই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৬১৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জে উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থীসহ মেয়র পদে ৫ প্রার্থীর বিরামহীন প্রচারণা চলছে। শীত উপেক্ষা করে দিবারাত্রি প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও সমর্থকরা। এবারে নবীগঞ্জ পৌর নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে বিবেচনা করছেন বড় দুটি দল আওয়ামীলীগ ও বিএনপি। মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে এ দুই প্রার্থীর মধ্যেই। এদের দু’জনের বাড়ি একই গ্রামে। নবীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠালগ্ন থেকেই পৌর প্রশাসক ও মেয়র হিসেবে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। রাজনীতির চমক হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন তিনি। ছাবির আহমেদ চৌধুরীও বিগত তিনটি নির্বাচনে কাউন্সিলর হিসাবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। একই গ্রামের বাসিন্দা হওয়ায় অতীতের সবগুলো নির্বাচনেই তোফাজ্জল ইসলাম চৌধুরী ও ছাবির আহমেদ চৌধুরীর মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতার অংশ হিসেবে এককভাবে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন ছাবির আহমেদ। তবে রাজনৈতিকভাবে দু’জন দুই মেরুতে অবস্থান থাকলেও পরষ্পর ঘনিষ্টতার কমতি ছিলনা। কিন্তু এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় দুই জন পরষ্পরের মুখোমুখি। কেউ কাউকে ছাড় না দিয়ে বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রেস্ট্রিজ ইস্যু মনে করছেন উভয়ই। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর রানাও বেশ জোরেশোরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও উত্তাপহীন প্রচারণায় মাঠে রয়েছেন জাপা প্রার্থী মাহমুদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com