শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

কত বছর বাঁচবেন ? পরীক্ষা করে জেনে নিন বাড়িতেই

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ আপনি কতদিন বাঁচতে পারেন ? এই প্রশ্ন করা হলে, উত্তর পেতে আপনি মূলত দুটো জায়গায় যেতে পারেন। এক, ডাক্তারের কাছে। সেখান থেকে যদি এই বিষয়ে কিছু জানতে পারেন। আর দুই কোনও ভবিষ্যৎ?বক্তার কাছে। যদি তিনি আপনাকে এই বিষয়ে কোনও সাহায্য করেন।
কিন্তু এবার আপনাকে এর কোনওটাই করতে হবে না। আপনি নিজেই বাড়িতে বসে জেনে যেতে পারেন। ঠিক কতটা সময় আপনি বাঁচবেন। ভাবছেন কীভাবে? ব্রাজিলের এক ফিজিশিয়ান ক্লদিও গিল আরাউজো এই বিষয়ে একটি পরীক্ষা আবিষ্কার করেছেন। এই পরীক্ষার জন্য না তো কোনও যন্ত্রপাতি দরকার হয়। না দরকার কোনও টাকা-পয়সা। শুধু আপনি পরীক্ষায় বসে পড়লেই হল।
কী এই পরীক্ষা? খুব সহজ। এই পরীক্ষার জন্য ১০ নম্বর দেওয়া হবে। খুব ভালো হয়, আপনার ঘরে আর একজন আপনার সামনে থাকলে। আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে দাঁড়াবেন। তারপর কোনও হাতের সাহায্য না নিয়ে, কিছু না ধরে হাঁটু গেড়ে বাবু হয়ে বসবেন। তারপরেই আপনি ফের বসা থেকে উঠে দাঁড়াবেন। এবারও কিন্তু আপনি কোনও হাতের সাহায্য নেবেন না। এবং কোনও কিছু ধরেও উঠবেন না। এইভাবে আপনাকে ১০ এর মধ্যে পয়েন্ট দিতে বলুন আপনার সামনে থাকা লোকটিকে। দুবার এই পরীক্ষা করার পর পাওয়া আপনার পয়েন্ট যদি ৮ এর কম হয়, তাহলে জানবেন যে আপনি আর বড়জোর আর ৬ বছর বাঁচবেন। তবে আরও একটা কথা এই প্রসঙ্গে বলে রাখা দরকার। ক্লদিও গিল আরাউজোর কিন্তু এই পরীক্ষাটি করেছেন শুধুমাত্র ৫১ থেকে ৮০ বছর বয়সিদের নিয়ে। আর তিনি ২০০০ জন রোগীর উপর এই পরীক্ষা করার পরই এই রায় দিয়েছেন। আপনার বয়স যদি ৫০ এর কম হয়, তাহলে যে এই পরীক্ষার ফল মিলবে, এমনটা নাও হতে পারে। সূত্র: জি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com