বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে একই রাতে দু’বাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৬৯৩ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি \ উপজেলার রাঢ়িশাল গ্রামে একই রাতে দু’বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা।
পুলিশ ও গ্রামবাসীর সুত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ঐ গ্রামের মো: আব্দুল হাসিম মিয়ার বাড়িতে ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত দল গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা কৌশলে নগদ ৫০ হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ দিকে ওই ডাকাতির ঘটনার পর পরেই একই গ্রামের মোৎ সামছু মিয়ার বাড়িতে একই কায়দায় ডাকাতরা ঘরে প্রবেশ করে গৃহকর্তা সামছু মিয়া ও তার ছেলে মেয়েকে মারধর করে নগদ ২৫ হাজার টাকা, ৫ভরি স্বর্ণালংকার ও ৫টি মোবাইল সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় বলে সামছু মিয়া দাবি করেন। পরে তাদের সুচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন ও কেউ কোন এজাহার দেয় নি। তবে মামলা হবে প্রক্রিয়াধিন আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com