শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে টমটম ছিনতাই

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ টাইগার এনার্জি ড্রিংকসের সাথে নেশাদ্রব্য খাইয়ে এক যুবককে অজ্ঞান করে টমটম নিয়ে গেছে দুর্বৃত্তরা। অসুস্থ অবস্থায় হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের মৃত কাজল মিয়ার পুত্র টমটম চালক শিপন (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিপন ২নং পুল এলাকা থেকে একটি টমটম রিজার্ভ করে ২ যাত্রী নছরতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ওই দুই যাত্রী শিপনকে কৌশলে টাইগার এনার্জি ড্রিংক্স কৌশলে খাইয়ে টমটম নিয়ে চম্পট দেয়। অজ্ঞান অবস্থায় শিপনকে নছরতপুর এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com