শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ধান কাটা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের তালিবপুর ও শাহজালালপুর গ্রামে ধান কাটা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে।
আহত সূত্রে জানা যায়, একটি ফসলি জমি নিয়ে তালিবপুর গ্রামের সাজু মিয়া ও শাহজালালপুর গ্রামের আমিনুল হকের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বিকালে উভয়পক্ষের লোকজন ওই জমিতে ধান কাটতে গেলে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত। এতে আহত টেটাবিদ্ধ অবস্থায় আমিনুল (২০) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আলামিন (২২), আলেয়া (২৫), রাফিয়া (৪০), সাজু (২২), আরজুদা বেগম (২৬), আছকির মিয়া (২০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com