বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এডঃ এনামের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিকেপি’র মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এডঃ এনামুল হক এনামের উপর নৃশংস হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ শহরস্থ বড়ইউড়ি-খাগাউড়া-পুকড়া (বিকেপি) ইউনিয়ন কল্যাণ সংঘ। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি এডঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা বারের সভাপতি এডঃ মোঃ সালেহ আহমেদ, আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি সাবেক এমপি এডঃ আব্দুল মোছাব্বির, জেলা বারের সহ-সভাপতি এডঃ মুরলী ধর, বিকেপি সহ-সভাপতি এডঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডঃ এমদাদুল হক শাহীন, এডঃ সুলতান আহমেদ, এডঃ গুলজার খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবর্গ মানববন্ধনে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা এডভোকেট এনামের উপর নৃশংস হামলাকারী শাহীন, হান্নান গংদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় হবিগঞ্জের সর্বস্তরের আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দসহ আপামর জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং এর দায়-দায়িত্ব স্থানীয় প্রশাসনকেই বহন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com