বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিউ মুসলিম কোয়ার্টার ও গোসাইপুর এলাকায় মেয়র প্রার্থী মিজানের মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার জন্য দুর্ভোগের সীমা থাকে না হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার ও গোসাইপুর এলাকার জনগনের। আর যখন ঘরের ভিতর পানি প্রবেশ করে জনসাধারনকে মানবেতর জীবন যাপন করতে হয় তখন পরিদর্শন আর আশ্বাসের মধ্যেই সময় পার হয়। প্রতি বছরই একই দৃশ্য দেখে জনগন অভ্যস্থ হয়ে পড়েছেন। তবে তারা অপেক্ষার প্রহর গুনছিলেন পৌর নির্বাচনের। যোগ্য প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে এই দাবীটি উপস্থাপন করার। তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক মিজানুর রহমান মিজানের মাধ্যমে তারা এই প্রত্যাশা পূরণ করতে চান। তাই এলাকার মুরুব্বি আর যুবকরা মিজানুর রহমান মিজানকে সর্মন ব্যক্ত করেছেন।
গতকাল রাতে গোসাইপুরে এক মতবিনিময় সভায় এই সমর্থন জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত মুরুব্বী আর যুবকরা বলেন, এবারের নির্বাচনে কোন ভয়ভিতি দেখিয়ে বা কেন্দ্র দখল করে বিজয়ী হওয়ার চিন্তা করে লাভ নেই। কারন মিডিয়া ও জনগন এখন অনেক স্বোচ্ছার।
মিজানুর রহমান মিজান বলেন, জনপ্রতিনিধি হিসাবে সমস্যা সমাধানের অভিজ্ঞতা আমার রয়েছে। তাই জলাবদ্ধতা নিরসনসহ নিউ মুসলিম কোয়ার্টার ও গোসাইপুর এলাকার সকল সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করব। বিশিষ্ট মুরুব্বী এস এম শওকত উসমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার আকবর হোসেন, হাজী মফিজ উল্লাহ, হাজী হিরা মিয়া, হাজী তারা মিয়া, মোয়াজ্জিন খালেদ সাইফুল্লাহ, সিরাজ আলী, রফিক মিয়া, আব্দুর রফিক, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, রুহেল খান চৌধুরী, এনামুল হক এনাম, শাওন আল হাসান, শাহরিয়ার শুভ, নাছির জাহান, জহির মিয়া ও ফজল মিয়া প্রমূখ। পরে মোনাজাত পরিচালনা করেন গোসাইপুর জামে মসজিদের ইমাম মাওঃ সেলিম আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com