শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই’র সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির আগামী ৫ই জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ করেন। গতকাল শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় সর্বস্তরের মানুষের সাথে কূশল বিনিময় করেন। গণসংযোগ শেষে শায়েস্তাগঞ্জ রেলকলোনী স্কুল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভায় বলেন, হবিগঞ্জ লাখাইয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। আগামী ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার সকল জনসাধারণকে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য উদ্ধুদ্ধ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি সালেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুুদউজ্জামান মাসুকের পরিচালনায় সভায় এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সর্দার, মোঃ আব্দুল মুকিত, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট হুমায়ূন কবির সৈকত, সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজর উদ্দিন তালুকদার, কমিশনার জালাল উদ্দিন মোহন, আবু আহমদ বেলু, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান এমরান, সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, আব্দুস সামাদ মেম্বার, মোঃ বুলবুল খান, আফজল মিয়া, জুনেদ মিয়া, মাসুদুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান রিপন, সেন্টু মিয়া, সাজু মিয়া, আনোয়ার হোসেন, প্রসেঞ্জিত, পোলক, বান্না, সিতল, শিমুল, সালা উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com