মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সিলেট-আখাউড়া রেল সেকশনের ৫টি ষ্টেশন বন্ধ মুল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চক্র

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রয়োজনীয় লোকবলের অভাবে সিলেট-আখাউড়া রেল সেকশনের ৫টি গুরুত্বপূর্ণ ষ্টেশন দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে আছে। একদিকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে রেলের স্লিপারসহ বিভিন্ন মুল্যবান জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চোর চক্র। ষ্টেশন বন্ধ থাকায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
রেলওয়ে সুত্রে জানা যায়, সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের লস্করপুর, শ্রীমঙ্গলের সাতগাঁও, ইটাখোলা ও কুলাউড়া উপজেলার টিলাগাঁও এবং ভাটেরা রেল ষ্টেশনগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে। তবে এসব ষ্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বহাল রাখা হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার লেখালেখি হলেও রেলকর্তৃপক্ষ বন্ধ থাকা ষ্টেশনগুলো চালু করার কোন উদ্দ্যোগ না নিয়ে উপরুন্তো একের পর এক ষ্টেশন বন্ধ করে দিচ্ছে। সম্প্রতি লংলা রেল ষ্টেশনের কর্তব্যরত দুই মাষ্টারের মধ্যে একজনকে কুলাউড়ায় ও অপরজনকে রশীদপুর বদলী করে দেয়ায় গত ১ নভেম্বর থেকে লংলা রেল ষ্টেশন বন্ধ হয়ে যায়। বৃটিশ শাসনামলে শিল্পকারখানাসহ চা-বাগান বেস্টিত মালামাল পরিবহন ও এলাকার জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে স্থাপিত লংলা, টিলাগাঁও, লস্করপুর, ইটাখোলা এবং ভাটেরা রেল স্টেশনগুলো অনেক গুরুত্বপূর্ন হলেও বন্ধ স্টেশনগুলোতে দীর্ঘ দিন যাবৎ ট্রেনের ক্রসিং বন্ধ থাকার কারনে ঢাকা, সিলেট, চট্টগ্রামী আন্তঃনগর ট্রেনসহ লোকাল ট্রেনগুলোর সিডিউল বিপর্যয় নিত্য-নৈমত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। অপরদিকে স্টেশনগুলো অরক্ষিত হয়ে পড়ায় সংঘবদ্ধ লোহা চোরেরা স্টেশনের মূল্যবান উপকরণ চুরি করে নিয়ে যাচ্ছে। এসব স্টেশনের শতশত যাত্রীর একমাত্র যোগাযোগের মাধ্যম রেল ষ্টেশন দীর্ঘদিন বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনের খবর জানতে, মালামাল বুকিং ও টিকেট সংগ্রহ করতে পারছেন না। ফলে অসংখ্য যাত্রী সিলেট, আখাউড়া, ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতে ও মালামাল পরিবহনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে ভুক্তভোগীরা অনতিবিলম্বে বন্ধ স্টেশনগুলোতে পূনরায় মাস্টার নিয়োগ করে স্টেশনগুলো সচল করে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানোর জন্য রেলওয়ে মন্ত্রিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com