শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মতবিনিময় সভায় মোতাচ্ছিরুল ইসলাম ॥ আনোয়ারপুর বাসীর কাছে আমি চির ঋণী ও কৃতজ্ঞ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, আমি ছাত্র রাজনীতি থেকে অদ্যাবদি পর্যন্ত হবিগঞ্জ শহরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়াঙ্গণে বিশেষ অবদান রেখেছি। আগামী পৌরসভা নির্বাচনে সম্মানিত পৌরবাসী এসব কর্মকান্ডের মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, আনোয়ারপুর এলাকার মানুষ অতীতে আমাকে অনেক সাহায্য সহযোগীতা করেছেন, যার জন্য আমি আনোয়ারপুর বাসির কাছে চির ঋণী ও কৃতজ্ঞ। অতীতের ন্যায় আগামী পৌর নির্বাচনে এ এলাকাবাসীর সকল সহযোগিতা পাব  বলে আমি আশাবাদী। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩নং ওর্য়াড আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। পঞ্চায়েত কমিটির সভাপতি মো. রমজান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পলাশের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ধনু মিয়া, হাজী সফিক মিয়া, হাজী ফিরোজ আলী, রফিক মিয়া, আরফাত মিয়া, হাজী ইদ্রিস আলী, মুজিবুর রহমান, সফিক মিয়া, কিম্মত আলী, আহাদ মিয়া, নজরুল ইসলাম, পন্ডিত মিয়া, উসমানমিয়া, আরব আলী প্রমুখ। যুবকদের মাঝে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, বরধন মিয়া, এনাম, ফয়জুল ইসলাম, সাদির মিয়া, এরশাদ, জামাল, কামাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com