সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শ্রেষ্ঠ সংগঠক হিসেবে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র ‘জাতীয় কবি সম্মেলন সম্মাননা ২০১৫’ লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে পল্লীকবি জসীম উদ্দিন জাদুঘর প্রাঙ্গনে কবিসংসদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘জাতীয় কবি সম্মেলন ২০১৫’ হবিগঞ্জ বাংলা সাহিত্য সম্মেলন ২০১৫’ সফল ও সার্থক হওয়ায় কবিসংসদ াংলাদেশ কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক  সম্পাদক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীকে ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে ‘জাতীয় কবি সম্মেলন সম্মাননা ২০১৫’ প্রদান করা হয়। সম্মেলনের ২য় পর্বের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল তার হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ, কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি রাজু আলীম, কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক, গীতিকার শহীদুল্লাহ্ ফরায়জী, কবি আফরোজা কনা প্রমুখ। এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্ধোধনী পর্বে কবিসংসদ বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ ও চ্যানেল আই’র প্রোগ্রাম ম্যানেজার কবি রাজু আলীমকে কবিসংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী ‘হবিগঞ্জ বাংলা সাহিত্য সম্মেলন সম্মাননা ২০১৫’ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের উদ্ধোধক জাতিসত্ত্বার কবি নুরুল হুদা, কবি আসলাম সানী, ভারতীয় কবি জগদীশ মুখোপাধ্যায় ও কবি শাকিল আহমেদ, পল্লীকবি জসীম উদ্দিন পুত্র খুর্শেদ আনোয়ার, গীতিকার এম. আর মঞ্জু, কবি সঞ্জয় কর, কবি নুরুল আমীন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com