রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

লাখাই’র ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে আমি হবিগঞ্জ-লাখাইবাসীর সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখি। দু’বার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করেছেন। আর আমিও আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের সকল প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমি জনসেবাকে ইবাদত মনে করে সার্বক্ষণিক আপনাদের সেবায় কাজ করে আসছি। আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে হবিগঞ্জ-লাখাই এলাকায় বিদ্যুৎ, যোগাযোগ ও শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। ভবিষ্যতেও এ ধরণের উন্নয়ন অব্যাহত রাখব ইনশাল্লাহ। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই লাখাই উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে।
গতকাল শনিবার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন শেষে বিশাল জনসভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব ফারুক মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাঈদ খোকনের পরিচালনায় বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, মাস্টার এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদ, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, মাসুক মিয়া তালুকদার, শাহ্ রেজা উদ্দিন দুলদুল, সামছু মিয়া, আবুল ফয়েজ, আমিরুল ইসলাম আলম, নাসির উদ্দিন বাচ্চু, রফিকুল ইসলাম ফেরদৌস, তৌহিদ মোল্লা, রোমান, মুখলেছুর রহমান, আব্দুল কদ্দুছ, মাহমুদুল হাসান চৌধুরী মুসা, ফয়সল আহমেদ প্রমুখ।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৪৬ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে ৩.৮৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করেছে। এর ফলে ৩৭৭ জন আবাসিক এবং ৩ জন বাণিজ্যিক গ্রাহক বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com