শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে স্বামীকে নির্মমভাবে খুনের বর্ণনা দিলে ঘাতক স্ত্রী ॥ পর পুরুষের সাথে অনৈতিক কাজে বাধা দেয়ায় শ্বাসরোদ্ধ করে হত্যা

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৭৬২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নূরুল ইসলাম হত্যা’র দায় স্বীকার করে স্ত্রী আম্বিয়া খাতুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুল আউয়াল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহম্মদের আদালতে হাজির করলে ঘাতক আম্বিয়া খুনের ঘটনা বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। মাধবপুর থানা’র পরিদর্শক (তদন্ত) কে এম আজমিরুজামান এর সত্যতা নিশ্চিত করেছেন। আদালতে ঘাতক আম্বিয়া ও দু’সাক্ষির বরাত দিয়ে পুলিশ জানায়-জেলার চুনারুঘাট উপজেলার হল হলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নূরুল ইসলাম (৩২) ১ম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ১০ বছর আগে ওই উপজেলার সাদবপুর গ্রামের আম্বিয়া খাতুনকে বিয়ে করেন। ১ মাস আগে আম্বিয়া স্বামীর সঙ্গে ঝগড়া করে মাধবপুর উপজেলার নোয়াপাড়াস্থ একটি পোশাক কারখানায় চাকুরী নেয়। কারখানার পাশে ইটাখোলা গ্রামের নূর মিয়ার বাড়ী ভাড়া নিয়ে আম্বিয়া কয়েকজন নারী শ্রমিককে নিয়ে বসবাস করতো। সেখানেই অপর দু’ভাড়াটে রিক্সা চালক ফারুক মিয়া ও রঙ্গু মিয়ার সঙ্গে আম্বিয়া পরকিয়ায় জড়িয়ে পড়ে। গত রোববার সন্ধ্যায় আম্বিয়ার স্বামী নুরুল ইসলাম নোয়াপাড়ায় তার ভাড়া বাসায় জাতীয় পরিচয় পত্র নিতে এসে রাত্রি যাপন করে। কিন্তু আম্বিয়া স্বামীর সঙ্গে না থেকে সহকর্মী শাহেনা, শাবেনা, রেজিয়া ও সালেহাকে নিয়ে পাশের একটি কক্ষে ঘুমাতে যায়। গভীর রাতে আম্বিয়া চুপিসারে প্রেমিক রিক্সা চালক ফারুক মিয়ার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়। স্বচক্ষে এ ঘটনা নুরুল ইসলাম দেখে সুর-চিৎকার করে ফারুক ও আম্বিয়ার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আম্বিয়া, ফারুক ও রঙ্গু মিয়া কৌশলে নুরুল ইসলামকে ঘরে ঢুকিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। ভোর ৪টার দিকে শাহেনা, শাবেনা পার্শ্ববর্তী ঘরে গিয়ে দেখতে পায় নুরুল ইসলামের মৃত দেহ মেঝেতে পড়ে আছে। তারা আম্বিয়ার কাছে নুরুল ইসলাম মারা যাবার কারন জানতে চাইলে রিক্সা চালক ঘাতক ফারুক ও রঙ্গু মিয়া তাদের এ ব্যাপারে কোন কথা না বলার জন্য হুমকী প্রদান করে। পরে ফারুক মিয়ার রিক্সায় লাশ তুলে অন্যান্যদের সহযোগিতায় ঘর থেকে বের হবার পর প্রভাত হয়ে পড়লে তড়িগড়ি করে বাড়ীর পশ্চিমে অর্ধ কিলোমিটার দুরে নোয়াপাড়া-খড়কি রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রাখে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com