মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে অমৎস্যজীবিদের সরকারি জলমহাল লিজ দেয়ার পায়তারা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ আজমিরীগঞ্জে কৃষিজীবিকে মৎস্যজীবি সাজিয়ে ৩নং কালনী নদী জলমহাল লিজ নেয়ার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রকৃত মৎস্যজীবিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এব্যাপারে আজমিরীগঞ্জ কাদিরপুর মৎস্যজীবি সমবায় সমিতি লি: সভাপতি নিকেশ দাশ হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে বলা হয়, প্রকৃত মৎস্যজীবিদের নিয়ে কাদিরপুর মৎস্যজীবি সমবায় সমিতি লি: গঠন করা হয়েছে। যার নিবন্ধন নম্বর-৫৮৫। পিটুয়ারকান্দি আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সদস্যরা প্রকৃত মৎস্যজীবি নয়। ওই সমিতির সব সদস্য পেশায় কৃষিজীবি। জালিয়াতির মাধ্যমে মৎস্যজীবি সেজে সরকারি জলমহাল ভোগ দখল করার পায়তারা করছে। জলমহাল নীতিমালা ২০০৯-এ উল্লেখ রয়েছে, প্রকৃত মৎস্যজীবিদেরকে নিয়ে গঠিত মৎস্যজীবি সমবায় সমিতি জলমহাল লিজ পাওয়ার যোগ্য। কিন্তু ৫৭৯৩২/৩নং কালনী নদী (আন্ত:জেলা) জলমহালটি অমৎস্যজীবিদের লিজ দিলে প্রকৃত মৎস্যজীবিরা অধিকার বঞ্চিত হবে। প্রকৃত মৎস্যজীবিদের জীবন-জীবিকা নির্বাহের স্বার্থে লিজ প্রদানে সংশ্লিষ্টদের নিকট আবেদন জানিয়েছেন কাদিরপুর মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com