শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজ পৌর মাঠে এমপি আবু জাহির ও গুনীজনকে সংবর্ধনা দেবে যুবলীগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ কৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা যুবলীগের উদ্যোগে আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি ও গুনীজনদের সংবর্ধনা প্রদান করা হবে। এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলমগীর খান সাদেক, যুবলীগ নেতা, নুরুল আমিন, এম এ হাকিম, বাবুল, শামীম আহমেদ, শওকত আকবর সোহেল, তাজ উদ্দিন আহমেদ তাজ প্রমূখ। এ সময় যুবলীগ সভাপতি বলেন, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় আলেয়া জাহির কলেজের প্রতিষ্ঠাতা হবিগঞ্জের রূপকার এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, রিচি চেরাগ আলী কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডঃ মোঃ ছিদ্দিক আলী, শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার, কবির কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবীর, আলিফ সোবহান কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী ও সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এম এ মতিন খান ওবিইকে সংবর্ধনা দেয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। তিনি সমাবেশকে সফল করে তোলার জন্য যুবলীগসহ সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com