শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে অজিত রায়ের অর্থায়নে নির্মিত দূর্গা মন্দিরের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ঐতিহ্যবাহি গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গনে শহরের বিশিষ্ট ব্যবসায়ী দানশীল অজিত কুমার রায়ের অর্থায়নে শ্রী শ্রী দূর্গা মন্দির এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নানা অনষ্ঠান মালার মধ্য দিয়ে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত এ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা দেওয়ান গাজী শাহ নেওয়াজ (মিলাদ গাজী), মন্দির প্রতিষ্ঠাতা অজিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার, মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, কাউন্সিলর যুবরাজ গোপ, লোকমান খান, গোলাম রসুল চৌধুরী রাহেল, নিখিল আচার্য্য, সুবিনয় কর, সুখেন্দু রায় বাবুল, নারায়ন রায়, প্রমথ চক্রবর্ত্তী বেনু, বিধান ধর, অসিত কুমার রায়, উত্তম কুমার রায়, গৌতম কুমার রায়, মহেন্দ্র রায়, প্রণব দেব, লিটন দেবনাথ, প্রমূখ। উল্লেখ্য, নবীগঞ্জ শহরের স্বনামধণ্য বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার রায় ও পরিবারের পক্ষ থেকে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে শহরের গোবিন্দ জিউড় আখড়ায় ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী দূর্গা মন্দির নির্মাণ করেন। গতকাল বুধবার ঝাকজমক ভাবে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এতে অতিথিবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার প্রায় হাজারো মানুষের উপস্থিতি ঘটে। ওই দিন সকাল বেলা বিষ্ণু পুজার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্দির দাতা অজিত কুমার রায়। দুপুরে প্রসাদ বিতরন ও বিকালে গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com