শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শরীফ স্টোর থেকে গ্রামীন ফোনের অবৈধ সিম বিক্রির অভিযোগে ২ কর্মচারী আটক

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শরীফ স্টোর থেকে গ্রামীন ফোনের অবৈধ সিম বিক্রির অভিযোগে ২ কর্মচারীকে আটক করেছে ডিবি পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ শহরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্টান মের্সাস শরীফ স্টোর গ্রামীণ ফোনের স্থানীয় ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি সরকার রেজিষ্ট্রেশন বিহীন সচল মোবাইল সিম বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি। কিন্তু ওই ডিলার সরকারি নির্দেশনা অমান্য করে গ্রামীণ ফোনের আন রেজিষ্ট্রার সচল সিম অবৈধভাবে বিক্রি করে আসছিল। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মোক্তাদির হোসেন রিপনের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ গতকাল সন্ধ্যায় শরীফ স্টোরে অভিযান চালায়। এ সময় আন রেজিষ্টার সচল সিম বিক্রির অভিযোগে গ্রামীণ ফোন ও শরীফ স্টোরের কর্মচারি সদর উপজেলার দুর্লভপুর গ্রামের আমির হোসেনের পুত্র এএইচ জহিরুল হক ও উমেদনগর গ্রামের মশ্বব আলীর পুত্র মোঃ রফিকুল ইসলামকে আটক করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com