সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ছুরিকাঘাত করে দিনদুপুরে ৬ লাখ টাকা ছিনতাই ॥ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে দিন দুপুরে মোটর সাইকেল দিয়ে ব্যরিকেড সৃষ্টি করে ফিল্মি স্টাইলে সিএনজি অটোরিকশা আটকিয়ে যাত্রীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় তুলপাড় শুরু হয়েছে। গুরুতর আহত আব্দুর রহিম (৫৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুর ১টায়।
এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২ জনকে আসামী থানায় মামলা দায়ের করেছেন আহত রহিমের ভাতিজা সুমন মিয়া।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত মান উল্লাহর পুত্র আব্দুর রহিম ওই দিন দুপুরে বাড়ী থেকে নগদ ৬ লাখ টাকা নিয়ে নবীগঞ্জ মার্কেন্টাইল ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সা যোগে রওয়ানা দেন। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশাড়া গ্রামের নিকট আসা মাত্র ২টি মোটর সাইকেল দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে সিএনজির গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা ৫ দুর্বৃত্ত সিএনজি আরোহী আব্দুর রহিমকে ছুরিকাঘাত করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের হাতে থাকা ছুরার আঘাতে আব্দুর রহিম বাম পায়ে গুরুতর আহত হন।
ছিনতাইয়ের শিকার আব্দুর রহিম (৫৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ কামারগাঁও গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মিজানুর রহমান (২৩)কে সোমবার রাতে এবং সিএনজি চালক রায়ঘর গ্রামের ক্বারী মাহমুদ আলীর ছেলে আহমদ আলী (২২)কে গতকাল সকালে আটক করে। ছিনতাইয়ের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ছিনতাইয়ের শিকার আব্দুর রহিম জানান, তিনি তার গ্রামের একটি সমিতির অর্থ সম্পাদক। তিনি বাড়ি থেকে নবীগঞ্জ শহরে মার্কেন্টাইল ব্যাংকে উক্ত সমিতির ৬লাখ টাকা জমা রাখতে নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে প্রথমে ঢাকা- সিলেট মহা সড়কের সৈয়দপুর বাজার ষ্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহি সিএনজিতে (হবিগঞ্জ থ ১১- ৬০৮) তিনি উঠেন। ওই সিএনজিতে মহিলাসহ আরো ২ জন যাত্রী ছিল। সিএনজিটি আউশকান্দি-নবীগঞ্জ সড়কের ভাঙ্গার পুল ও বাজকাশাড়া গ্রামের মধ্যবর্তী স্থানে পৌছুলে মোটর সাইকেল আরোহী ৫ব্যক্তি সিএনজি অটোরিক্সাটি ব্যরিকেড দিয়ে আটক করে। এ সময় কোন কিছু বুঝার আগেই দুর্বৃত্তরা আব্দুর রহিমের হাতে থাকা হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তার বাম পায়ে চুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। এ সময় তিনি চিৎকার করলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি। ছিনতাইকারীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। আব্দুর রহিম জানান, এক ছিনতাইকারীকে তিনি কিছু কিছু ছিনেন।
সমিতির সভাপতি ফারুক মিয়া জানান, তিনিসহ ৩ জন মিলে মঙ্গলবার সৈয়দপুর বাজারে ব্যাংকে সমিতির নামে একাউন্ট খোলে টাকা জমা দেয়ার কথা ছিল। কিন্তু আব্দুর রহিম তাকে না জানিয়ে একদিন আগে সোমবার টাকা নবীগঞ্জে ব্যাংকে জমা দিতে নিয়ে যাওয়ার বিষয়টিও রহস্যজনক। এ ব্যাপারে সমিতি কোন দায়ভার বহন করবে না। এছাড়া আটককৃত মিজানুর রহমান আহত আব্দুর রহিমের আত্মীয় বলে জানা গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনায় চালকসহ ২ জনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় সোমবার রাতে নবীগঞ্জ থানা পুলিশ কামারগাঁও গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মিজানুর রহমান (২৩)কে স্থানীয় কামারগাওঁ বাজার শামীমের দোকান থেকে আটক করে। এবং গতকাল সকালে সিএনজি চালক রায়ঘর গ্রামের ক্বারী মাহমুদ আলীর ছেলে আহমদ আলী (২২)কে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে ধৃত মিজানুর রহমান (২৩) ও ছায়েদ মিয়া (৩৮)সহ অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে থানায় গতকাল মঙ্গলবার রাতে মামলা হয়েছে।
এ ব্যাপারে আটক মিজানুর রহমান জানান, তার দোকান মালিক শামীম আহমদ ও ওই এলাকার জাবেদ উল্লেখিত টাকা আব্দুর রহিম ব্যাংকে জমা রাখার বিষয়টি জানতো। এবং রহিম কখন ব্যাংকে যায় সে খবর রাখার জন্য শামীম আহমদ তাকে দায়িত্ব দেয় বলেও জানায় মিজান। সেই মোতাবেক সোমবার বাড়ি থেকে আব্দুর রহিম টাকা নিয়ে নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিলে মিজান তার পিছু নেয় এবং শামীমকে খবর দেয়। স্থানীয় লোকজন এ ঘটনার সাথে শামীম ও জাবেদ জড়িত আছে কি না তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com