মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেবপাড়া গ্রামে দু’দলের সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
  • ৭৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বোরো জমিতে পানি সেচের ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দেবপাড়া গ্রামের দু’দলের মধ্যে হামলা ও সংঘর্ষে উভয় পক্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে-গতকাল হাওরে বোরো জমিতে পানি সেচের ঘটনা নিয়ে ওই গ্রামের আব্দুল আজিজ ও দুদু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এ বিষয়টি স্থানীয় মুরুব্বিরা মিমাংসা করে দেন। বিকেলে স্থানীয় ইমামবাড়ি বাজারে এক পক্ষ অন্য পক্ষের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সেলিম মিয়া (৪৫), তাজুল ইসলাম (৩২), আব্দুল আজিজ (৪৫), কাসেম মিয়া (৫০), ছালেমা (৩০), আবজল (১২), আবু তাহের (২৬), শাহাজাহন (৩৫), জীবন মিয়া (১২), টিপু মিয়া (৩০) ও মোবারক মিয়া (৪৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com