বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৃদ্ধিজিবী হত্যা দিবসের আলোচনা সভায় আবু জাহির হানাদার বাহিনী ও তাদের দুসররা এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করে দেশকে নেতৃত্বহীন ও মেধাশূণ্য করতে চেয়েছিল

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের দুসররা এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করে দেশকে নেতৃত্বহীন ও মেধাশূণ্য করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বাঙ্গালীর প্রবল প্রতিরোধে হানাদারদের বিতারিত করে বিজয় অর্জন করে এদেশের মানুষ। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গতকাল সন্ধায় স্থানীয় বার লাইব্রেরীতে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এডভোকেট আবু জাহির এসব কথা বলেন। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে নিরবতা পালন করা হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, আওয়ামী লীগ নেতা এডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোঃ আরব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মোঃ মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, মোঃ শরীফ উল্লাহ, এডভোকেট আব্দুল আহাদ ফারুক, এডভোকেট মনোয়ার আলী, এডভোকেট আবুল মনসুর, অনুপ কুমার দেব মনা, ফরিদ আহমেদ রাজু, হুমায়ুন কবির রেজা, এহিয়া চৌধুরী, মোঃ হিরাজ মিয়া, বোরহান উদ্দিন চৌধুরী, এডভোকেট সুলতান মাহমুদ ও মোস্তফা কামাল আজাদ রাসেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com