রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে হেলিকপ্টার চড়ে ব্যাংকারের রাজকীয় বিয়ে

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন লন্ডন প্রবাসী ব্যাংকার সৈয়দ মোঃ নাঈম মুকুল। তিনি উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের মৃত সৈয়দ বিএম লোকমান হোসেনের ছেলে এবং বৃটেন লন্ডন শাখার ব্ল্যাক ব্লাষ্টার ব্যাংকের সিনিয়র ম্যানেজার। শুক্রবার দুপুরে বরবেশে হেলিকপ্টার চড়ে পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার গোবরকলা গ্রামে আব্দুল আউয়াল কটু মিয়ার মেয়ে হাবিবুর নাহার রিমির সঙ্গে বিয়ের পিড়িতে বসেন। হেলিকপ্টার থেকে নেমে রাজকীয় বেশে হাতির উপর চড়ে শ্বশুারালয়ে যান। প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার চড়ে বিয়ে সংবাদ শুনে কনে ও বরের বাড়ীতের পার্শ্বে মাঠে হাজার হাজার উৎসুক নরনারীর ঢল নামে। দুপুর ১২টায় ঢাকা থেকে আসা হেলিকপ্টারটি বর সৈয়দ মোঃ নাঈম মুকুলের গ্রামের বাড়ী প্রত্যন্ত অঞ্চল মৌজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করলে আশ-পাশের কয়েকটি গ্রাম থেকে কয়েক হাজার নারী-পুরুষ, শিশু-বৃদ্ধা ভীড় জমায়। বিকেলে বর- কনে নব দম্পতি আবার ফিরে আসার সংবাদ শুনে আবারও উৎসুক জনতার ঢল নামে। উৎসুক জনতাকে সামাল দিতে মাধবপুর থানার এক পাল্টুন পুলিশকে হিমশিম খেতে হয়েছে। মৌজপুর গ্রামের সাবেক এনবিআর কর্মকর্তা সৈয়দ এবিএম লোকমান হোসেনের ছেলে লন্ডন প্রবাসী ব্যাংকার সৈয়দ মোঃ নাঈম মুকুল বিয়েকে স্বরণীয় করে রাখতে এ আয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com