বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের অগ্নি দগ্ধ গৃহবধূ মৃত্যুর কাছে হার মেনেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম/কিবরিয়া চৌধুরী/মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পল্লীতে যৌতুকের জন্য ঘাতক স্বামীর দেয়া আগুনে পুড়ে যাওয়া গৃহবধু রোমানা বেগম অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন। ৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল বুধবার সকালে তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুবরণ করেন। ঢাকায় রোমানার লাশের ময়না তদন্ত শেষে তার মৃতদেহ নবীগঞ্জে নিয়ে আসা হবে।
৭দিন আগে রাতে ঘুমন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছিলো তার পাষন্ড স্বামী নানু মিয়া। এ ঘটনায় পাষন্ড স্বামী নানু মিয়াকে গত মঙ্গলবার দুপুরে শেরপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে  স্বামী নানু মিয়া পেট্রোল ঢেলে আগুন দেয়ার কথা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে। এর একদিন আগে স্বামীর বাড়িতে নির্যাতনকারী শ্বাশুড়ীকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিকে রোমানা বেগমের মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
পুলিশ সুত্র জানায়, রোমানার ভাই আব্দুর রউফ মোবাইলে জানান স্থানীয় সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর তত্বাবধানে রোমানার লাশ ময়না তদন্ত হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন।
রোমানার পারিবারিক সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিটফরিদপুর গ্রামের আব্দুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) স্বামীর বাড়িতে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে কিছুদিন পূর্বে তার বাবার বাড়ি এসে আশ্রয় নেন। গত বুধবার গভীর রাতে তার পাষন্ড স্বামী নানু মিয়া (৩৫) ঘুমন্ত অবস্থায় তার শরীরে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় রোমানার চিৎকারে পরিবারের লোকজন জেগে উঠে দেখেন তার সারা শরীর ঝলসে গেছে। তাৎক্ষণিক রোমানাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মুমূর্ষ অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে রোমানার পিতা আব্দুর রহিম বাদী হয়ে রোমানার স্বামী নানুকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২/৩ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গত রবিবার নবীগঞ্জ থানায় মামলা রেকর্ড হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রোমানার শ্বাশুড়ি মায়া বেগমকে গ্রামের বাড়ি সোনামপুর থেকে গ্রেফতার করে। সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ চিরুনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শেরপুর পয়েন্ট থেকে অগ্নি দগ্ধ রোমানার স্বামী নানু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নানু মিয়া ওসমানীনগর থানার কালনীড়চর সোনামপুর গ্রামের ছালিক মিয়ার পুত্র। গ্রেফতারকৃত নানু মিয়াকে নিয়ে মঙ্গলবার হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিং করে পুলিশ। এতে রোমানার স্বামী নানু মিয়া গৃহবধু রোমানা বেগমের উপর পেট্রোল ঢেলে আগুন দেয়ার রোমহর্ষক বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবান বন্দি দেন।
এলাকাবাসী ঘাতক স্বামীর ফাঁসি দাবী করেছেন। নিহত রোমানা বেগমের বাবা আব্দুর রহিম বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য প্রান দিতে হলো। আমি পাষন্ড নানু মিয়ার ফাঁসি চাই।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান জানান, তারা রোমানার মৃত্যর খবর পেয়ে সাভার থানার সাথে যোগাযোগ করেছেন। স্বামী ও শ্বাশুড়ি কে গ্রেফতার করা হয়েছে। বাকি দোষীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, এই মর্মান্তিক বিষয়টি প্রথম থেকেই তদারকি করে আসছে। পুলিশ ইতিমধ্যে স্বামী ও শ্বাশুড়ীকে গ্রেফতার করেছে। যৌতুকের জন্য নিরীহ গৃহবধু রোমানার উপর এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com