শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে আ.লীগ নেতার পা ছিনতাই মামলায় ॥ নবীগঞ্জ ছাত্রদল নেতা হারুন ফের গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ৫২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আওয়ামীলীগ নেতা কালন বাগচীর কৃত্রিম পা ছিনতাইয়ের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন রশিদ হারুনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ১২ টার দিকে বাড়ি যাওয়ার পথে থানার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, হবিগঞ্জের আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শামীমের লাইসেন্স দিয়ে নবীগঞ্জের কয়েকজন মিলে গ্র“প করে উপজেলার ৬টি প্রাইমারী স্কুলের নির্মাণ কাজের দায়িত্ব পান। পরবর্তীতে গ্র“পের মধ্যে বিরোধ দেখা দিলে সমঝোতার মাধ্যমে আওয়ামীলীগ নেতা কালন বাগচীকে ৩টি স্কুলের নির্মাণের দায়িত্ব দেয়া হয়। ওই কাজে ভাগ বসান ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন ও ছাত্রনেতা জাহাঙ্গীর চৌধুরী। তারা দলবল নিয়ে কালন বাগচীর ভাগের স্কুলের মধ্যে গত ২৮ মে সকালে তাহিরপুর স্কুলে কাজ করার জন্য যায়। খবর পেয়ে কালন বাগচী উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলে কর্তৃপক্ষ ওই স্কুলের সভাপতিকে ফোন করে কাজ বন্ধ রাখতে বলেন। হারুনুর রশীদ হারুন ও জাহাঙ্গীর চৌধুরী ওই স্কুলের ঠিকাদার নয় বলে কালন বাগচী জানান। এতে ক্ষিপ্ত হয়ে হারুন ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৬/৭ জন মিলে ওই দিনই সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শেরপুর রোডস্থ কালন বাগচীর বাসভবনে গিয়ে কালন বাগচীর ব্যবহৃত জার্মানিতে তৈরী কৃত্রিম পা এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উঠে।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন হারুন ও জাহাঙ্গীর মিলে কালন বাগচীর কৃত্রিম পা নিয়ে একটি সিএনজি গাড়ীযোগে চম্পট দেয় বলে জানান। এদিকে ঘটনার খবর পেয়ে ওই দিনই রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হারুনুর রশীদ হারুনের বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার ঘর তল্লাশী করে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের কৃত্রিম পা’টি উদ্ধার করা হয়। পরে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে কালন বাগচী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১৭৮/১৫। কিছু দিন পর আদালত থেকে জামিনে মুক্তি পান হারুন। কিন্তু উক্ত মামলায় আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে গত ১৭ আগষ্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরই প্রেক্ষিতে গত শনিবার রাত পৌনে ১২টার দিকে থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের রাজাবাদ পয়েন্ট থেকে হারুনুর রশীদ হারুনকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com