শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লির এক আদালত পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না  বলে রায় দিয়েছে।
এক নারীর আত্মহত্যার ঘটনায় তার স্বামীকে অভিযুক্ত করে দায়ের করা মামলার রায়ে আদালত এই রায় দেন। স্বামীর পরকীয়া প্রেমের কারণে ও নির্যাতনের ফলে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। তবে তার স্বামীকে খালাস দেওয়া হয়েছে। দিল্লির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মনোজ জৈন বলেন, ‘অবৈধ সম্পর্কে জড়ানোর বিষয়টি অবশ্যই স্ত্রীর প্রতি ওই ব্যক্তির বিশ্বাসঘাতকতার প্রমাণ রাখে। তবে অনৈতিক কাজ হলেও ফৌজদারি আইন অনুযায়ী এটি কোনভাবেই শাস্তি যোগ্য অপরাধ বলে গণ্য হবে না। স্বামীর এই অবৈধ প্রেমের সম্পর্ক তার স্ত্রীকে অবশ্যই তালাক পাওয়ার সুযোগ করে দিতো। কিন্তু এই সম্পর্কের মাধ্যমে কোনভাবেই ওই ব্যক্তি তার স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করেনি।’
২০১১ সালের মাঝামাঝি ওই নারী আত্মহত্যা করেন। এরপর তার ভাই অভিযোগ করেন, স্বামীর অবৈধ প্রেমের সম্পর্ক ও তার নির্যাতনের কারণেই তার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তবে বিচারক বলেন, বাদি পক্ষ নির্যাতনের পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com