বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

ইমামবাড়ি বাজারে দুু’সন্ত্রাসী আটক করে পুলিশে সোপর্দ ॥ খেলনা পিস্তল, ছুরা ও চাপাতি উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ১১৪১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলাকালে হবিগঞ্জের দুই সন্ত্রাসীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাদের অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ আসার পর পিস্তলটি খেলনা পিস্তল প্রমাণ হয়। আটক দুই সন্ত্রাসী হচ্ছে-হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার শেখ জসিম উদ্দিনের ছেলে শেখ রিংকু ও তার বন্ধু কালাইনজুরা গ্রামের অনু মিয়ার ছেলে রুমেল। তবে তাকে আটক করার পর সে তার প্রকৃত পরিচয় গোপন রেখে পিতার নাম খালেক এবং তার নাম শুভন ওরপে শুভ পরিচয় দেয়। বর্তমানে রুমেল হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় বসবাস করছে। গতকাল সোমবার বিকেলে ইমামবাড়ি বাজারে তাদেরকে আটক করা হয়।
Nabiganj-4 copyস্থানীয় সূত্রে জানা গেছে-নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরজপুর গ্রামে শেখ রিংকুর কিছু জায়গা রয়েছে। ওই জায়গায় গাছ লাগানোর জন্য পার্শ্ববর্তী হরিপুর গ্রামের আব্দুল কাদিরকে শ্রমিক নিয়োগ করে রিংকু। গত বুধবার শ্রমিক আব্দুল কাদির গাছ লাগানোর জন্য গর্ত করে। কিন্তু গর্তগুলো সঠিকভাবে করা হয়নি দাবী করে কাদিরের সাথে বাদানুবাদে লিপ্ত হয় রিংকু। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় শেখ রিংকু বাদী হয়ে বানিয়াচং থানায় শ্রমিক আব্দুল কাদিরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। গত বৃহস্পতিবার বানিয়াচং থানার এসআই আব্দুল ছালাম মামলাটি তদন্ত করতে আসেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি আপোষে মিমাংসার প্রস্তাব দিলে উভয় পক্ষ এতে সম্মতি দেন।
Nabiganj-3 copyপ্রত্যক্ষদর্শী জানান, গতকাল সোমবার বিকালে ইমামবাড়ি বাজারের রাজরানী সুভাষিনী স্কুলের সামনে সালিস বৈঠক চলাকালে উভয় পক্ষ পুনরায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে শেখ রিংকু ও তার সহযোগি বন্ধু রুমেল পিস্তল ও ধারালো ছুরি এবং একটি চাপাতি নিয়ে কাদির এবং তার ভাতিজা হেলাল মিয়ার উপর হামলা করে। এ সময় উপস্থিত লোকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আটকের চেষ্টা করে। এ সময় জনতার ধাওয়া খেয়ে ইমামবাড়ি বাজারে বিছমিল্লাহ ট্রেডার্সে আশ্রয় নেয় রিংকু ও রুমেল। এ সময় শত শত উত্তেজিত জনতা ওই ঘর ঘেরাও করে রাখে। এ সময় তাদের অপর সহযোগি কালিয়ারভাঙ্গা ইউপির লহরজপুর গ্রামের নুর হোসেনের ছেলে আশিকুল ইসলাম আটককৃত সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তল নিয়ে পালিয়ে যাবার সময় তাকেও আটক করে জনতা উত্তম মধ্যম দেয়। পরে কতিপয় লোকজন তাকে ছেড়ে দেয়। এনিয়ে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে যাচাই করে দেখা যায় উদ্ধারকৃত পিস্তলটি আসল নয়, এটি খেলনা পিস্তল। পরে পুলিশ আটককৃত শেখ রিংকু ও রুমেলকে উদ্ধারকৃত অস্ত্রসহ থানায় নিয়ে আসে। এছাড়া শ্রমিক আব্দুল কাদির ও তার ভাতিজা হেলাল মিয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় লোকজন বলেন, সালিস বৈঠকে অস্ত্র নিয়ে উপস্থিত হওয়া রহস্যজনক। প্রকৃত অর্থে হবিগঞ্জ থেকে তারা দাঙ্গা-হাঙ্গামা করার জন্য পরিকল্পিতভাবে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তাদের দাবী পিস্তল আসল না নকল বড় কথা নয়। ওই পিস্তল দিয়ে এলাকায় আতংকের সৃষ্টি করা হয়েছে।
এদিকে দুই সন্ত্রাসীকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। থানা পুলিশসহ এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করার জন্য আটককৃতদের স্বজনরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। রাত ৯টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com