শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা ॥ হাইকোর্টে গউছের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে গতকাল সোমবার এ আদেশ দেন বিচারপতি মোঃ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ। গত ২৭ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আটকাবস্থায় চিকিৎসাধীন জিকে গউছ। আদালতে তার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জিকে গউছ গত বছরের ২৮ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com