শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জের রাইয়াপুর স্কুলের শিক্ষক মতিউরকে বরখাস্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিউর রহমান রাহিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ১৬৫৫/৮ স্মারকের এক পত্রে তাকে বরখাস্তের বিষয়টি নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করা হয়। উল্লেখ্য, ওই উপজেলার বড় ভাকৈর গ্রামের আতাউর রহমান দর্জির পুত্র রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিউর রহমান রাহিয়ার বিরুদ্ধে একই গ্রামের মহিবুর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে গত ১৪ জুলাই তারিখে মামলার অন্যতম আসামী মতিউর রহমান রাহিয়া আদালতে আত্মসমর্পন করেন। আদালত মামলার শুনানি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। জেলা শিক্ষা অফিস থেকে প্রেরিত আদেশে উল্লেখ করা হয়, মতিউর রহমান রাহিয়া জেল হাজতে থাকায় স্কুলের শিক্ষা কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ও সরকারী কর্মচারি অধ্যাদেশের পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় বি.এস.আর ১ম খন্ডের বিধি-৭৩ অনুযায়ী উক্ত ১৪ জুলাই তারিখ হতে তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। মতিউর রহমান রাহিয়া এর বিরুদ্ধে নবীগঞ্জ থানা ও আদালতে ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা মোকদ্দমা রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com