শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ট্রাক-এ্যাম্বুলেন্স সংঘর্ষে শিশু নিহত ॥ আহত ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রাক ও এ্যাম্বুলেন্স সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩জন। হতাহতরা সবাই এ্যাম্বুলেন্স যাত্রী ছিলেন। গতকাল সোমবার দুপুরের দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার দরগা গেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার আব্দুল আলীর ছেলে এ্যাম্বুলেন্স চালক রুয়েল মিয়া তার বোন শ্যামলা আক্তারকে তার শ্বশুরবাড়ি কুমিল্লায় দিয়ে আসার জন্য দুপুরে এ্যাম্বুলেন্সযোগে রওয়ানা দেয়। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় পৌছুলে ঢাকাগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে তিন জন আহত হয়। আহতদের মধ্যে এক শিশুকে সিলেটে নেওয়ার পথে মারা যায়। আহত শিশুটির নাম তাৎক্ষণিক জানা যায়নি। আহতরা হলেন, এ্যাম্বুলেন্স চালক রুয়েল মিয়া (৩০), তার বোন শ্যামলা বেগম (২২), শ্যামলা বেগমের শ্বাশুড়ি সুরিয়া বেগম (৬৫)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com