শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে বউ শ্বাশুরির ঝগড়ায় ॥ ভাইকে কুপিয়ে হত্যা মা-বাবা হাসপাতালে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ৬১৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্ত্রীর পক্ষ নিয়ে মাকে মারতে গিয়ে ছোট ভাইকে খুন করেছে বড় ভাই। এ সময় মা-বাবাও আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পূর্ব বাঘাসুরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ছোট ভাইয়ের নাম উজ্জল মিয়া (১৬)। সে ওই গ্রামের ফুল মিয়ার ছেলে। ঘাতক বড় ভাইয়ের নাম কাসেদ মিয়া।
Full Miah baba copyপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-গতকাল সোমবার সকালে কাসেদ মিয়ার স্ত্রী ও মা পারুল বেগমের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বাধে। এ সময় কাসেদ মিয়া স্ত্রীর পক্ষ নিয়ে মা পারুল বেগমকে মারতে গেলে ছোট ভাই উজ্জল মিয়া বাধা দেয়। এতে কাসেদ মিয়া ক্ষিপ্ত হয়ে ছোট ভাই উজ্জল মিয়া ও বাবা ফুল মিয়া এবং মা পারুল বেগমকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশংকাজনক অবস্থায় উজ্জল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। গুরুতর আহত বাবা ফুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মা পারুল বেগমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যা কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, পলাতক ঘাতককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com