রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

রশিদপুরে ট্রেন লাইনচ্যুৎ ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার রশিদপুর স্টেশনের পশ্চিম আউটারে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল রবিবার ভোর ৪টায় মালবাহী একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুৎ হয়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। সিলেট থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেন ও সিলেট আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেন ডেমুর যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা ট্রেন কুলাউড়া ও ঢাকা অভিমুখী আন্তনগর জয়ন্তিকা ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়ে। রশিদপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইয়াছিন আরাফাত জানান, রবিবার ভোর ৪টার দিকে রশিদপুর রেলওয়ে জংশনের আউট ডোরে সিগন্যালের কাছে ঢাকাগামী মালবাহি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুৎ হয়ে গেলে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পশ্চিম আউটার সিগনালের বাইরে থাকতেই চাকার নাটগুলি ডিল হয়ে যায়। এ সময় ট্রেনের গতি বেশি থাকায় বগিগুলো হেলেদুুলে ষ্টেশনের ভিতরে পৌছে ৭টি বগি লাইনচ্যুৎ হয়ে যায়। কুলাউড়া ও আখাউড়া লোকোশেড থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুৎ বগিগুলো সরিয়ে নিলে প্রায় ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com