সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা জাসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ৪৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় বার লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাসদের সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তোরাব আলী খন্দকার। সভায় বক্তব্য রাখেন জাসদ নেতা শফিকুল বারী আওয়াল, আব্দুল হাই মাস্টার ও জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন প্রবীণ জাসদ নেতা সৈয়দ আব্দুল মালেক। সভায় জাসদ যুবজোট, শ্রমিক জোট ও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ্ আহমেদ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক অধ্যাপক গোকুল চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা বাসদ নেতা হুমায়ুন খান, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমেদ খান, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন সুফি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com