শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

একজন মোমিনের আমলেই জান্নাত ওয়াজিব হয়ে যায়

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ৬৫৫ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি জামায়াতের সাথে প্রথম তাকবীর সহকারে চল্লিশ দিন যাবত ৫ ওয়াক্ত নামায আদায় করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নামাযীদের জন্য পাচঁটি পুরস্কারের ঘোষনা দেওয়া হয়েছে, ১। আকিরাতের আজাব আল্লাহপাক মাফ করে দিবেন। ২। আল্লাহ কবরের আজাব মাফ করে দিবেন। ৩। আমলনামা ডান হাতে দেওয়া হবে। ৪। ফুলছিরাতের ফুল দ্রুত পার হয়ে যাবে। ৫। বিনা হিসেবে তাকে বেহেস্তে প্রবেশ করানো হবে।
কোন মুসলমান যদি সুন্দরভাবে আদায় করে অতপর দাড়িয়ে স্বীয় চেহারা এবং কলবকে মনোযোগী রেখে একাগ্রচিত্তে দু’রাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি ১ দিনে পাচঁটি কাজ করবে তার নাম বেহেস্তী হিসেবে লিখা হয়ে যায়, ১। একজন রোগীকে দেখতে যাবে, ২। একটি জানাযায় হাজির হবে, ৩। একটি রোযা রাখবে। ৪। জুম্মার নামায পড়বে, ৫। গোলাম আমাদ করবে, মৃত্যুর সময় যে ব্যক্তি ৩টি বস্তু থেকে মুক্ত হয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
১। যে ব্যক্তি অহংকার থেকে মুক্ত, ২। যে কারো মাল আত্মসাত করেনি, ৩। যে ঋণমুক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে, রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি পাচঁটি রাত জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব যদি সে আমলের সহিত কাটায়।
১। জিল হজ্বের ৮ তারিখের রাত, ২। আরাফার রাত, ৩। কুরবাণীর রাত, ৪। শাবান মাসের মধ্য রজনী, যা শবেবরাত নামে উল্লেখ করা হয়েছে।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com