বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লাখাইয়ে নিহত আব্দুল আজিজের স্ত্রী-সন্তান নিখোজের ১২ দির পরও উদ্ধার হয়নি

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় নিহত আব্দুল আজিজ এর ২ ছেলে-মেয়েসহ স্ত্রী ফায়েজা খাতুন রহস্যজনক কারণে নিখোজ হওয়ার ১২ দিন পরও উদ্ধার হয়নি। ফলে আজিজ হত্যার ঘটনায় মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না।
এদিকে নিখোজ ফায়েজার পিতা হিরাজ মিয়া লাখাই থানায় একটি জিডি করেন। পরে উদ্ধার না হওয়া তিনি আদালতে একটি অপহরণ মামলা দায়ের করে। কিন্তু মামলা দায়ের ১২ দিন পরও নিখোজ ফায়েজা ও তার ২ সন্তানকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে এলাকায় চলছে নানা গুঞ্জন ও সমালোচনা। এদিকে ফায়েতার অবর্তমানে তার ভাসু’র বাদী হয়ে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় আজিজ খুন হয়। খবর পেয়ে পরদিন ২৬ নভেম্বর ফায়েজা ছেলে মেয়ে নিয়ে স্বামীর লাশ দেখতে বামৈ হাসপাতালে যায়। এর পর থেকে ফায়েজা ও তার দু’সন্তানের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
জানা যায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় সাহাদ আলী নামে এক ব্যক্তি নিহত হয়। এদিকে পরদিন ভোর ৫টার দিকে হামলায় আব্দুল আজিজ মারা যায়। তবে আজিজের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে প্রতিপক্ষকে ফাঁসাতে রিক্সা চালক আজিজকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী মামলা দায়েরে রাজি না হওয়ায় নিহত আজিজের স্ত্রী ফায়েজাকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com