রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ঝিলমীর খুনীদের গ্রেফতারে দাবীতে নবীগঞ্জে হিজরা সমিতির মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দিতে এমএ আরিছ মঞ্জিলে জিলু মিয়া ওরপে ঝিমলী (২০) নামে এক হিজরা খুনের ঘটনায় আসল খুনিদের গ্রেফতার ও  আটককৃত জুয়েল মিয়া ওরপে জুই‘র মুক্তির দাবীতে শহরে এক বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ হিজরা সমিতি। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ হিজরা সমিতির সভাপতি শিখা চৌধুরীর সভাপতিত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেয় হিজরা ছায়া, আজিজুল, বুলবুল, সাথি, বিউটি, পাখি, সুমন, সমনা, আছাদ, বাদল প্রমুখ।
এ সময় হিজরারা গত ১৯ জুন শুক্রবার রাতে আউশকান্দির এমএ আরিছ মঞ্জিলে জিলু মিয়া ওরপে ঝিমলী খুনের ঘটনায় জড়িত আসল খুনিদের গ্রেফতার ও পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া হিজরা জুয়েল মিয়া ওরপে জুই‘র মুক্তির  জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানায় তারা।
উল্লেখ্য, উপজেলার আউশকান্দি কিবরিয়া সড়কের দেওতৈল আবাসিক এলাকার এমএ আরিছ মঞ্জিলে গত শুক্রবার রাতে জিলু মিয়া ওরপে ঝিমলী (২০) এক হিজরা খুন হয়। সে উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের কামড়াখাইর গ্রামের আশিক মিয়ার সন্তান। এ ব্যাপারে আশিক মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com